করোনা সংক্রমন বৃদ্ধির আশঙ্কায় শিলিগুড়িতে পুনরায় শক্ত হচ্ছে প্রশাসন - The News Lion

করোনা সংক্রমন বৃদ্ধির আশঙ্কায় শিলিগুড়িতে পুনরায় শক্ত হচ্ছে প্রশাসন




দি নিউজ লায়ন ;   পরপর উতসব কাটতেই করোনা সংক্রমন বৃদ্ধির আশঙ্কায় শিলিগুড়িতে পুনরায় শক্ত হচ্ছে প্রশাসন। একজায়গায় বাজারের পরিবর্তে বিস্তীর্ণ এলাকা জুড়ে বাজার গড়ার সিদ্ধান্ত নিচ্ছে পুরনিগম। পুজো ও উৎসব ঘিরে সংক্রমনের জেরে পুনরায় শিলিগুড়ির সমস্ত বাজার গুলিকে এক জায়গায় না রেখে  বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। উৎসবের মরশুমে ভিড় এড়িয়ে চলতেই এই ধরনের কর্মসূচি।


 যাতে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়। পাশাপাশি বাজার এলাকাগুলিতে মাইক লাগিয়ে লাগাতার সচেতনার প্রচার চালাবার ব্যবস্থা করা হচ্ছে। করোনা ও ডেঙ্গু নিয়ে বাড়িবাড়ি গিয়ে সচেতন করবে বোরো অফিসের স্বাস্থ্য কর্মীরা। 


বোরো ভিত্তিক স্বাস্থ্য কর্মীরা এলাকা সমস্ত বাড়িতে গিয়ে সচেতন করে লিফলেট বিলি করবে। শীতের মরশুমে করোনার উপসর্গ মাথা চারা দিতে পারে আক্রান্তদের মধ্যে তাই ব্যাপকহারে শহরবাসীর মধ্যে সচেতনতার প্রচার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানান শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য শঙ্কর ঘোষ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.